Srikishan Sarda College, Hailakandi, was established on 18th September 1950. It is one of the premier institutions of higher education and providing quality education to the students of the district of Hailakandi and also the students from surrounding districts and neighbouring states as well.
The donor of the land of the college was Late Pratap Chandra Nath and the founder Principal of the college was Late Sisir Kar Shastri.
The college is now affiliated to Assam University, Silchar, a Central University constituted under the Act XII of parliament in the year 1994. The College has been reaccredited as Grade ‘A’ with CGPA 3.12 by the NAAC in 2011 . The College is under 2(f) and 12(B) of the UGC Act 1956.
Anwesha is a peer reviewed journal of the Department of Bengali, S. S. college, Hailakandi. It Started in the year 2014. It publishes research and scholarly articles from the disciplines of humanities and social science. The journal is having ISSN status (ISSN 2349-9699) and is published once in a year in the month of August.
Chief Editor, Associate Professor, Department of Bengali, Assam University, Silchar
Managing Editor, Assistant Professor, Department of Bengali, S.S. College, Hailakandi
Associate Professor, Department of Bengali, Rabindnath Tagore University, Hojai
Assistant Professor, Department of Bengali, Tripura University, Agartala
Assistant Professor, Department of Bengali, Gauhati University, Guwahati
Assistant Professor, Department of Bengali, S.S. College, Hailakandi
Department of Bengali started with the commencement of the college establishment in the year 1950. The department started its journey with Higher Secondary and Degree Pass course subject from its starting. Later on in the year 1964 the department started it honours course. The Departmental forum, established in the year 1999. One yearly Magazine is published from the department. The name of the Magazine is Anwesha. Besides this, the Department of Bengali publish one wall magazine. The name of that wall magazine is Deyala.
হাইলাকান্দির অন্যতম ঐতিহ্যময় শ্রীকিষান সারদা কলেজের বাংলা বিভাগের গবেষণা পত্রিকা 'অন্বেষা' প্রকাশিত হতে চলেছে - এ নিঃসন্দেহে এক আনন্দদায়ক সংবাদ। বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ( ইউজিসি) র স্বীকৃতি প্রাপ্ত (ISSN, Peer Reviewed)এই পত্রিকায় সূচনা থেকে সমসাময়িক সমাজ- সাহিত্য - সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ধর্মী বৌদ্ধিক আলোচনা প্রকাশিত হয়ে আসছে। 'অন্বেষা' পত্রিকার এবারের আলোচিত বিষয় 'উত্তরপূর্ব ভারতের বাংলা কবিতা'। সাম্প্রতিক সাহিত্য ও সাংস্কৃতিক জগতে এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আশা করছি এই পত্রিকায় প্রকাশিত প্রতিটি গবেষণাধর্মী প্রতিবেদনে ছাত্র-ছাত্রী, গবেষক এবং সব পাঠক- পাঠিকারা অনেক নতুন তথ্য জেনে উপকৃত হতে পারবেন, সেসঙ্গে ভবিষ্যতের সাহিত্য- সংস্কৃতির গতিপথ বিশ্লেষণেও সহায়ক হবে 'অন্বেষা' পত্রিকা। এমন এক গুরুত্বপূর্ণ প্রয়াসের জন্যে আমি কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের বাংলা বিভাগের সব অধ্যাপকদের ধন্যবাদ জ্ঞাপন করছি ।
হাইলাকান্দির শ্রীকিষাণ সারদা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে দীর্ঘ দশ বছর ধরে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বাংলা বাৎসরিক পত্রিকা 'অন্বেষা'। একেবারে প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই পত্রিকাটির সঙ্গে যুক্ত থাকার সুবাদে জানি, "অন্বেষা" তার অন্বেষণের মাহাত্ম্যে বাংলা সাহিত্যের ইতিহাসে ইতোমধ্যে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। তার দীর্ঘ জীবন কামনা করি।
নামকরণের তাৎপর্যের মতোই অনুসন্ধিৎসু 'অন্বেষা'। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্তর্লীন ভাবনার প্রকাশ ও চিন্তার বিশ্লেষণে সুদক্ষ ও কুশলী মননের স্বাক্ষর রেখে চলেছে 'অন্বেষা'। বোধ ও বোধিতে নতুন নতুন চিন্তাপ্রস্থানের উপস্থাপনার নিরলস প্রয়াসে রত 'অন্বেষা'র বৌদ্ধিক লেখক-বৃন্দ ও সুদক্ষ সম্পাদক-মন্ডলী। সাহিত্যচর্চার মাধ্যমে নিরন্তর জগত ও জীবনকে জানার আলোকঝর্ণার মতো এই প্রয়াস অব্যাহত থাকুক 'অন্বেষা'র।
'অন্বেষা' - চলমান অন্বেষণের ধারক হয়ে এগিয়ে চলেছে যা। এই অন্বেষণ, এই সদাজাগ্রত চেতনা উত্তর প্রজন্মকে নতুন দিশা দেখাবে। তাদের অন্তর্দৃষ্টির উন্মোচন ঘটবে মেধা-মনন-চিন্তার যুগল সম্মিলনে। শ্রী কিষাণ সারদা কলেজের ছাত্রছাত্রীদের মৌলিক চিন্তা প্রকাশের স্বভূমি হয়ে উঠুক এই পত্রিকা। তাদের এই আলোকিত প্রচেষ্টার একজন শরিক হিসেবেই পত্রিকার দীর্ঘস্থায়ী জীবন কামনা করি।
২০১৪ খ্রিস্টাব্দ থেকে 'অন্বেষা'র পথ চলা। এই পত্রিকাটি অন্বেষণ করে চলেছে সাহিত্যের গহীনলোক। এই অন্বেষণে রয়েছে গভীর বীক্ষণ ও পরিশ্রম। সর্বোপরি সম্পাদকের অক্লান্ত নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা অন্বেষার এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। সাহিত্য প্রেমীদের কাছে অন্বেষা সমাদৃত হোক এই কামনা।
'Anwesha' - the peer reviewed journal of the Department of Bengali, S S College, Hailakandi has been a quality academic journal. In its journey of issue based yearly publication since 2014, the journal has shown uncompromising commitment towards setting a high standard. The idea of accommodating new researchers alongside discourses of reputed scholars is quite praiseworthy. Silently it has been nurturing a generation of young research article writers. Hope it will continue to maintain the rigorous peer screening of write ups in future also. Let the fragrance of Anwesha reach more people, let it cross the standard set for itys own.
হাইলাকান্দির ঐতিহ্যবাহী শ্রীকিষাণ সারদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক -অধ্যাপিকাদের উদ্যোগে বেশ কয়েক বৎসর থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বাৎসরিক পত্রিকা 'অন্বেষা'। আত্মপ্রকাশের লগ্ন থেকেই 'অন্বেষা' শুধু নামে অথবা অঙ্গসৌষ্ঠবে নয়, সাহিত্য-সংস্কৃতির বিচিত্র বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করে জ্ঞান-পিপাসু ছাত্র-গবেষক-শিক্ষকদের জ্ঞান-তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে। 'অন্বেষা' সাহিত্য-সংস্কৃতি জগতের সন্ধানী মনে এভাবে জ্ঞানের অমৃত সুধা অবিরাম বিতরণ করে যাক, এই আশা রইল।
বাংলার বাইরে থেকে প্রকাশিত যেসব পত্রিকা গবেষণামূলক চিন্তা-চর্চায় আত্মনিয়োগ করেছে, ''অন্বেষা" তাদের মধ্যে অন্যতম। অসমের হাইলাকান্দির শ্রীকিষান সারদা কলেজের বাংলা বিভাগ থেকে প্রকাশিত হয়। বারাক উপত্যকা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি, সাহিত্যের পরিপ্রেক্ষিতে নানামাত্রিক লেখা এখানে প্রকাশিত হয়। সাহিত্য গবেষণার ধারায় এই পত্রিকা নিজের স্থান করে নিয়েছে এবং গবেষকদের আস্থা অর্জন করেছে - ধারাবাহিক ভাবে। এই পত্রিকায় যুক্ত হওয়ার সুবাদে আমিও এর গৌরবের অংশীদার। পত্রিকার লেখক, পৃষ্ঠপোষক, পরিচালক, শুভানুধ্যায়ী - সকলের জন্য শুভেচ্ছা রইলো। অন্বেষা পত্রিকার সাফল্য কামনা করি।
এস.এস কলেজ হাইলাকান্দি, শতবর্ষ অতিক্রান্ত না হলেও বরাক উপত্যকার অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের বাংলা বিভাগও সূচনালগ্নেই প্রতিষ্ঠিত এবং সুনামের সঙ্গে শিক্ষাদান ও অন্যান্য শৈক্ষিক কার্যক্রম পালনে নন্দিত। বিভিন্ন বিষয়ে জাতীয়স্তরের সেমিনার আয়োজন,বাংলা বিদ্যা চর্চার ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বের উপস্থিতি,গ্ৰন্থ প্রকাশ এবং সর্বোপরি পাঠদান প্রক্রিয়ার মানোন্নয়নে বিভাগ খুবই তৎপর ও উদ্দোগী ভূমিকা পালন করে চলেছে। 'অন্বেষা' এস.এস কলেজ, বাংলা বিভাগের মুখপত্র । বিগত দশটি বছর থেকে বাংলা বিভাগের অধ্যাপকদের উদ্যোগে যত্নশীল, সুপরিকল্পিত সংখ্যা প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে। এবার 'অন্বেষা', দশম সংখ্যা প্রকাশিত হলো। প্রথম সংখ্যা থেকে প্রতিবারের মুখপত্র হয়তো আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু বিগত পাঁচ-ছটি সংখ্যা দেখেছি ও পড়েছি। প্রায় সবগুলো সংখ্যাই বিষয় ভিত্তিক হওয়াতে স্বতন্ত্র মাত্রা যোজনা করেছে। উক্ত পত্রিকাটিতে শুধুমাত্র এই কলেজের অধ্যাপকরাই তাদের বিশ্লেষণধর্মী রচনা প্রকাশ করেছেন এমন নয় । বরাক উপত্যকা বা ব্রহ্মপুত্র উপত্যকার ও বিভিন্ন কলেজের অধ্যাপক ও গবেষক বৃন্দের প্রবন্ধও প্রকাশিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোন কোন অধ্যাপকদের আমন্ত্রিত লেখাও এতে প্রকাশিত হয়ে আসছে। বিভিন্ন ব্যক্তির বহু কৌণিক দৃষ্টিকোণ থেকে বিচার , বিশ্লেষণ ও পর্যবেক্ষণ 'অন্বেষা' কে স্বতন্ত্র চিহ্নিত করেছে। উত্তর পূর্ব ভারতের বাংলা সাহিত্য নিয়ে মূল্যায়ন একসময় তেমন উল্লেখযোগ্য রূপে চোখে পড়তো না। যদিও বিগত দুই দশক থেকে উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্য নিয়ে উন্নতমানের ব্যাপক চিন্তা চর্চা হচ্ছে , যা বিশেষ ভাবে লক্ষ্য করার মতো। 'অন্বেষা' দশম সংখ্যার প্রধান প্রসঙ্গ উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্য । আমার দৃঢ় বিশ্বাস রচনাগুলি বহুমাত্রিক দিক থেকেই বিশ্লেষিত হয়েছে , যা দীক্ষিত পাঠকের কাছে বিশেষভাবে আদৃত হবে।এই প্রচেষ্টা অক্ষুন্ন হোক। এ চলার পথ ,থামার পথ নয়। আগামী দিনেও অন্বেষা অসংখ্য পাঠকের সবিশেষ দৃষ্টি আকর্ষণ করে অভিনন্দিত হোক - এটুকুই প্রত্যাশা ও আন্তরিক শুভেচ্ছা রইল।
এস এস কলেজের বাংলা বিভাগের বার্ষিক গবেষণা পত্রিকা "অন্বেষা"র গৌরবময় যাত্রা শুরু হয়েছিল ২০১৪ থেকে। পত্রিকাটি বাংলা বিভাগের শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলেছে দুর্বার গতিতে । দশ বছরের পথ পরিক্রমায় গবেষকদের রচনাসম্ভার পাঠকসমাজকে নিঃসন্দেহে আকৃষ্ট করতে পেরেছে।ভাবীকালের গর্ভেও "অন্বেষা" তার জয়ডঙ্কা বাজিয়ে সগৌরবে অগ্রসর হবে সেই প্রত্যাশা করতেই পারি। বুদ্ধি ও বোধিচেতনার প্রতিফলন ঘটিয়ে "অন্বেষা "র আলোক - রশ্মি বিকীর্ণ হয়ে সবাইকে নব আনন্দে ভরিয়ে তুলুক, এই একান্ত কামনাকে মনে মনে পোষণ করছি।
Annwesha is a peer reviewed journal of the Department of Bengali, S. S. college, Hailakandi. It Started in the year 2014. It publishes research and scholarly articles from the disciplines of humanities and social science. The journal is having ISSN status (ISSN 2349-9699) and is published once in a year in the month of August.